মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, আদেশ শিগগিরই চালকদের বদঅভ্যাসের কারণেই দেশে শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা হাসান মানবতাবিরোধী অপরাধ : মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটের রাজনীতিতে বিষোদগার নয়, প্রয়োজন আগামীর ভিশন শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার সব অন্যায়-অবিচার দূর করার জন্য আমরা হ্যাঁ ভোট দেব: আসিফ নজরুল হ্যাঁ ভোটকে জিতিয়ে ফ্যাসিষ্ট হয়ে ওঠার পথ বন্ধ করা হবে : সাদিক কায়েম কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে বাহাদুরশাদী,জামালপুর, মোক্তারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা আগৈলঝাড়ার পয়সারহাট পূবালী ব্যাংক পিএলসি ২৭৬ তম উপশাখা উদ্ধোধন

অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮৮ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণের ইতিহাস বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, সে জাতি কেন মাথা নিচু করে চলবে? অকুতোভয় জাতিকে একেবারেই মর্যাদাহীন করে ছেড়ে দেওয়া হয়েছিল।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সাধারণত কোনো প্রকল্প শেষ হলে সেটার অনুষ্ঠান কখনও করা হয় না। তবে, পদ্মা সেতু অনেক ঝড়-ঝাপটা পার করে, অনেক বাধা অতিক্রম করে নির্মাণ করতে হয়েছে, যেটা করেছি সম্পূর্ণ বাংলাদেশের জনগণের টাকায়। দেশের মানুষের টাকায় এই সেতুটি নির্মাণ। রেল সেতুটাও একইসঙ্গে হয়ে গেছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি চেয়েছিলাম, নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট বা আমাদের দুই পাড়ের মানুষ যারা তাদের নিজেদের জমি দান করেছেন এবং যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের একটু অন্তরিক ধন্যবাদ জানাতে। সেজন্যই আজকের এই আয়োজন। সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর অনুষ্ঠানই এটা।

২০২২ সালের ২৫ জুন নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর থেকে দক্ষিণের দুয়ারে যুক্ত হয় অগ্রগতির পালক। দেশে ছড়িয়ে পড়ে উন্নয়নের দ্যুতি। সংসদ অধিবেশনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি জানিয়েছেন, এরইমধ্যে যানবাহন পারাপার এক কোটি ২৭ হাজার ছাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com