শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী ঝিনাইদহে ট্রাক চাপায় এক নারী নিহত মধ্যপ্রাচ্যে সবার স্বার্থেই স্থিতিশীলতা জরুরি: ফরাসি প্রেসিডেন্ট রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাজা চার্লস মুন্সীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার প্রদান রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩১ কালিয়াকৈরে স্বামী স্ত্রীর প্রতারণার ফাঁদে পড়ে দিশেহারা অনেক ব্যবসায়ী, প্রাণনাশের হুমকি ইরাকে সশস্ত্র গোষ্ঠীর নেতার তথ্য পেতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের জাপানের উত্তরাঞ্চলীয় শহরে ছড়িয়ে পড়ছে দাবানল

পেনশন স্কিম ও কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছি: কাদের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১০৫ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন চলছে। পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষকরা একটা আন্দোলন ও কর্মসূচি পালন করছেন। এই দুটি কর্মসূচিকে আমরা গভীবভাবে পর্যবেক্ষণ করছি।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথসভায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, শোকের মাস আগস্ট আবারও আসছে। ১ আগস্ট থেকে আমাদের মাসব্যাপী কর্মসূচি রয়েছে। ভাবগাম্ভীর্যের সঙ্গে এই মাসের কর্মসূচি পালনের জন্য আহ্বান জানাচ্ছি। ঢাকায় যারা কর্মসূচি নেবেন তারা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে করবেন।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com