শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো আরও ৩ সপ্তাহ রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ঘোষণা বিজিএমইএ সভাপতির এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন ঢাবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ সাংবাদিকসহ আহত ১২ ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন সম্পন্ন ধোবাউড়া অবৈধ পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বীরগঞ্জে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন বাংলাদেশ ক্লাবে পুলিশের অভিযান; মেলেনি অবৈধ কার্যক্রমের প্রমাণ ধামইরহাটে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ

এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত

সিটিজেন নিউজঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ, আক্ষরিক অর্থে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হল।

এস আই আর প্রক্রিয়ায় ৯০ লক্ষ ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাওয়ায় ভোটাররা কার্যত ভীত সন্ত্রস্ত ছিলেন। এই ভোট প্রক্রিয়ায় কেউ যদি ভোট দান না করতে পারেন তাহলে পরবর্তীতে তাদের নাগরিকত্ব চলে যাবে কিনা এই ভয়ও কাজ করছিল। ২৩ এপ্রিল এই ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অব্যবহিত কর রাজ্য নির্বাচন কমিশনার সহ রাজ্যের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিও অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে মতামত ব্যক্ত করেন।

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন বলা যেতে পারে বলে রাজ্যের ভোটাররাও এই অভিমত পোষণ করেছেন। দেশের স্বাধীনতা প্রাপ্তির পর এই সর্বপ্রথম সর্বোচ্চ ভোট করেছে। কোন কোন বিধানসভা এলাকায় ৯৪ থেকে ৯৫ শতাংশ ভোট পড়েছে। এদিন এ রাজ্যে রোড শো করতে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দেশের প্রথম সারির অনেক বিজেপি নেতৃত্ব। নরেন্দ্র মোদী ও অমিত শাহ বলেছেন এবার নির্বাচনে এত সংখ্যক ভোট পড়ার অর্থ রাজ্যের পরিবর্তনের পালার ইঙ্গিত বহন করছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, নির্বাচন কমিশন তথা বিজেপি পশ্চিমবঙ্গের বৈধ ভোটারদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছেন। প্রথম পর্যায়ের নির্বাচনে ভোটাররা তাদের অধিকার রক্ষার স্বার্থে তারা বিপুলভাবে এই ভোটদানে অংশ নিয়েছেন। ডবল ইঞ্জিন সরকার বিজেপি যতই প্রচার করুক তারা মা মাটি সরকারকে বিচ্যুতি ঘটাতে পারবে না। তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে ও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।

 

প্রসঙ্গত উল্লেখ্য যে সমস্ত জেলাগুলিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো সেই সমস্ত জেলাগুলি হল: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান। শুভ বুদ্ধি সম্পন্ন ভোটারদের অভিমত: যে সমস্ত বৈধ ভোটারদের ২০০২ এর ভোটার লিস্টেও নাম ছিল তাদের ডিলিটেড করা হয়েছে তাদের ভবিষ্যৎ কি? এমনও অনেক প্রমাণ পাওয়া গেছে যে ছেলে মেয়েদের ভোটার তালিকায় নাম আছে অথচ পিতার নাম ভোটার লিস্টে ডিলিটেড করা হয়েছে। অনেক সরকারি কর্মচারীরাও এই ডিলিটেড লিস্টে পড়ে গেছেন।

এই সংখ্যাও লক্ষাধিক। অধিকাংশ ভোটারদের অভিমত: যে সমস্ত বৈধ ভোটারদের ডিলিটেড করা হয়েছে এ প্রসঙ্গে বিজেপি একটি বাক্য ও খরচা করছেন না। এ ব্যাপারে বিজেপি নীরবতা পালন করে চলেছে। এক সমীক্ষায় জানা গেছে, রাজ্যের বিশেষত মুসলিম অধ্যুষিত জেলা গুলির মুসলিম ভোটারদের নির্বিচারে ডিলিটেড করা হয়েছে বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, মা মাটি মানুষের সরকার গঠন করার পর বঞ্চিত ভোটারদের ব্যাপারে তাঁরা বিশেষ পদক্ষেপ নেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com