শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো আরও ৩ সপ্তাহ রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ঘোষণা বিজিএমইএ সভাপতির এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন ঢাবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ সাংবাদিকসহ আহত ১২ ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন সম্পন্ন ধোবাউড়া অবৈধ পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বীরগঞ্জে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন বাংলাদেশ ক্লাবে পুলিশের অভিযান; মেলেনি অবৈধ কার্যক্রমের প্রমাণ ধামইরহাটে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ

পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধিঃ-

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি প্রতিপক্ষকে ফাঁসাতে মারধরের ঘটনা সাজিয়ে থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন হেলাল উদ্দিনসহ ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার ২৫ এপ্রিল রাতে বিটিসি বাজার এলাকায় ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন গত ২৯ জানুয়ারী রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ৩২ মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ছাদেক আলী নামে একজন ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।

পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে ছাদেক আলী আমাদেরকের ফাঁসানোর জন্য থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। ভুক্তভোগীরা জনান দীর্ঘদিন ধরে ছাদেক আলীর সাথে আমাদের পারিবারিক ভাবে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো।
এরই জেরে সাদেক আলী সড়ক দূর্ঘটনায় আহত হলে সেই সুযোগে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেন।

আমরা উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই মামলা প্রত্যাহারের দাবি করছি,পাশাপাশি মিথ্যা মামলা দায়েরকারীর শাস্তি দাবি করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com