শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো আরও ৩ সপ্তাহ রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ঘোষণা বিজিএমইএ সভাপতির এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন ঢাবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ সাংবাদিকসহ আহত ১২ ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন সম্পন্ন ধোবাউড়া অবৈধ পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বীরগঞ্জে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন বাংলাদেশ ক্লাবে পুলিশের অভিযান; মেলেনি অবৈধ কার্যক্রমের প্রমাণ ধামইরহাটে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ

ধোবাউড়া অবৈধ পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর,জেলা কার্যালয় এবং ধোবাউড়া উপজেলা প্রশাসন, এর যৌথ উদ্যোগে ধোবাউডা উপজেলার ধোবাউডা বাজার নামক এলাকায় অবৈধ পলিথিনের বিরুদ্ধে আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লংঘন করে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও প্রদর্শন করায় চারটি দোকান কে সর্বমোট ৪৫০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং মোট ০৫ (পাঁচ) কেজি পলিথিন জব্দ করা হয়।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রুকন মিয়া। অবৈধ পলিথিনের বিরুদ্ধে এরকম অভিযান চলমান থাকবে বলে মোবাইল টিম জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com