শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার সাফের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

ইমরান খানের দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১১৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করতে চলেছে সরকার। একইসঙ্গে ইমরান এবং প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে সংবিধানের ৬ অনুচ্ছেদের আওতায় দেশদ্রোহের মামলাও হবে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

সোমবার মন্ত্রী বলেন, পিটিআই পাকিস্তানে অবৈধ উৎস থেকে বিদেশি তহবিল পাচ্ছে- এমন অভিযোগ ‘প্রমাণিত’ হওয়ায় এবং গত বছর সামরিক প্রতিষ্ঠানগুলোকে নিশানা করে পিটিআই সমর্থকদের দাঙ্গা-হাঙ্গামার ভিত্তিতে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কেন্দ্রীয় সরকার মামলা করবে। প্রয়োজনে এটি মন্ত্রিসভা ও সুপ্রিম কোর্টে যাবে।

৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিটিআই প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। কারণ দলটি নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পায়নি। শুক্রবার সুপ্রিম কোর্ট রায়ে দলটি পার্লামেন্টে ২০টিরও বেশি সংরক্ষিত আসন পেয়েছে। এটি দুর্বল জোট সরকারের ওপর চাপ বাড়িয়েছে।

সুপ্রিম কোর্টের সংরক্ষিত আসন প্রদানের সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা কী প্রভাব ফেলবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। সরকার সংরক্ষিত আসন নিয়েও আইনি পর্যালোচনা চাইবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

গত আগস্ট থেকে কারাবন্দি ইমরান খান অবৈধভাবে তৃতীয় স্ত্রীকে বিয়ে করার অভিযোগ থেকে শনিবার খালাস পেয়েছেন। তবে তিনি মুক্তি পাচ্ছেন না। কারণ কর্তৃপক্ষ নতুন আদেশ জারি করে তাকে আবারও গ্রেফতার করেছে।

২০১৮ সালে ক্ষমতায় আসা ইমরান খান ২০২২ সালে পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে মতবিরোধের পর পার্লামেন্টে আস্থাভোটে ক্ষমতাচ্যুত হয়েছিলেন। এরপর তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com