শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার সাফের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত ইরানি ড্রোন-রাডার স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলা লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

আর্জেন্টিনার জয়ে শাবনূরের উচ্ছ্বাস

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১১৪ বার পঠিত

বিনোদন ডেস্কঃ কোপা আমেরিকার শিরোপা জয়ে উল্লসিত বিশ্বব্যাপী আর্জেন্টিনা ভক্তরা। বাংলাদেশে এইদলের ভক্ত-অনুরাগীদের সংখ্যা নেহাতই কম নয়। এ তালিকায় রয়েছেন ঢালিউড অভিনেত্রী শাবনূরও। আর্জেন্টিনার জয়ে তিনিও খুশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাবনূর।

তিনটি কোলাজ ছবি শেয়ার করে এ অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা! আমি যখন সময় পাই ফুটবল খেলা দেখি। ফুটবল আমারও প্রিয় খেলা। আর বাংলাদেশের মানুষ প্রায় সবাই ফুটবল পাগল।

প্রিয় দলের ছবি পোস্ট করে ফেসবুকে তিনি লিখেছেন: ‘অভিনন্দন আর্জেন্টিনা! আমি যখন সময় পাই ফুটবল খেলা দেখি। ফুটবল আমারও প্রিয় খেলা। আর বাংলাদেশের মানুষ প্রায় সবাই ফুটবল পাগল। আজ যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেছেন তাদের আনন্দ দেখে আমিও অনেক খুশি। আমার বিশ্বাস বাংলাদেশ ফুটবল একদিন ঘুরে দাঁড়াবে।

শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্র দিয়ে। এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহের সাথে জুটি বেঁধে তিনি সফলতা লাভ করেন। সালমান শাহের সাথে তার অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’ যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com