রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত,,,,, নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃ/ত্যু শিল্পী সমিতির নির্বাচনে মুক্তিকে সমর্থন ওমর সানীর সনদনির্ভর ডিগ্রির অবসান ঘটিয়ে কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ বিশ্বকাপে শেষ ৩২-এ কে কার মুখোমুখি, দেখে নিন পূর্ণ সূচি হঠাৎ ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে খসরু চৌধুরী এমপির নেতৃত্বে উত্তরায় অবস্থান কর্মসূচি পালন

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কোটা সংস্কারের নামে বিএনপি-জামায়াতের ‘অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে ঢাকা-১৮ আসনের এমপি মো. খসরু চৌধুরীর নেতৃত্বে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার উত্তরার জসিমউদ্দিন এলাকায় অবস্থান কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেন তারা।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের এমপি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী।

খসরু চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত কোটা সংস্কারের নামে নাশকতা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, জানমালের ক্ষতি করতে চায়। তাদের উদ্দেশ্য হলো দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তা কখনো হতে দেবে না। জনগণের জানমাল রক্ষায় এই সহিংসতার বিরুদ্ধে নেতাকর্মীরা সতর্ক পাহারায় রয়েছে বলেও মন্তব্য করেন খসরু চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য কাজী সালাহ উদ্দীন পিন্টু, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com