বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সংসদে সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেয়া হবে : চিফ হুইপ দিনাজপুর বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের দরগাঁজল গ্রামের বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার সুকেশ চন্দ্রশেখরের জামিন, আলোচনায় আবারও জ্যাকুলিনের সঙ্গে সম্পর্ক পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু উলিপুরে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকদের সর্বনাশ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা ​কালিয়াকৈরকে‘মডেল পৌরসভা’গড়তে চান বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন

সেপ্টেম্বরে ঢাকা সফর করতে পারেন ফলকার টুর্ক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৮০ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃসেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকা সফর করতে পারেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। মঙ্গলবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈ‌তিক সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈ‌তিক সূত্রে এ তথ‌্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক ঢাকা সফর করতে পারেন।

ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র জানায়, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের ঢাকা সফর নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের হাইকমিশনারের দপ্তরের আলোচনা চলছে।

এদিকে, বৈষম‌্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডসহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের তিন সদস্যের প্রাথমিক কারিগরি দল বর্তমানে ঢাকা সফরে রয়েছে।

জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন প্রতিনিধি দলটির নেতৃত্বে দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com