শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

মাশরাফি ছাড়াও যুক্তরাষ্ট্রের লিগে ডাক পেলেন যেসব বাংলাদেশি তারকা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ বেশ অনেকটা দিন ধরেই মাঠের বাইরে মাশরাফি বিন মর্তুজা। বিগত সরকারের সময়ে রাজনৈতিক ব্যস্ততা তো ছিলোই, সঙ্গে যুক্ত হয়েছিল বয়স আর ফর্ম। বিপিএল আর ডিপিএলের আসরেই কেবল চোখে আসতো টাইগার ক্রিকেটের সাবেক এই অধিনায়ককে। এবারে তিনি ক্রিকেটে ফিরছেন আবার। যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি-১০ লিগে দল পেয়েছেন তিনি।

শুধু মাশরাফিই না, ইউএস মাস্টার্স টি-১০ লিগে দল পেয়েছেন একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। দল পেয়েছেন আরাফাত সানি, আরিফুল হক, আল-আমিন হোসেনসহ একাধিক তারকারা। ইউএস মাস্টার্স টি-১০ লিগের দ্বিতীয় আসরে খেলবেন তারা। গতকালের ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক।

সৈয়দ রাসেল সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১০ সালে। এরপর ঘরোয়া ক্রিকেটেও ছিলেন না তিনি। আর ইলিয়াস সানিও সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ২০২৩ সালে। ঘরোয়াতেও অনেক দিন দেখা যায়নি তাকে।

এছাড়া আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এ লিগে দল পেয়েছেন আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি ও আল-আমিন হোসেন। অবশ্য তারা এখনো দেশের ঘরোয়া ক্রিকেটে খেলছেন নিয়মিত।

৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে গঠিত এই টুর্নামেন্টে সরাসরি দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও সাবেক তারকা আব্দুর রাজ্জাক।

যুক্তরাষ্ট্রের হস্টনে আয়োজিত এই টুর্নামেন্টে সোহান, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি ও আরাফাত সানি খেলবেন আটলান্টা রাইডার্সের হয়ে। ইলিয়াস সানি লিগের উদ্বোধনী মৌসুমেও এই দলের হয়ে খেলেছিলেন।

অন্যদিকে মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল, আরিফুল হক এবং এনামুল হক জুনিয়র খেলবেন ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে। আল-আমিনকে দেখা যাবে টুর্নামেন্টে নতুনভাবে আত্মপ্রকাশ করা শিকাগো প্লেয়ার্সের জার্সিতে।

বাংলাদেশিদের সঙ্গে মাস্টার্স টি১০ লিগের দ্বিতীয় আসরটিতে খেলবেন বিশ্বের অনেক তারকা ক্রিকেটার। ভারতের সাবেক তারকা সুরেশ রায়না খেলবেন আল আমিনের দল শিকাগোতে।

গত আসরে এই লিগে খেলেছিলেন নাসির হোসেন। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞার কারণে আগামী আসরে খেলতে পারবেন না তিনি। ২০২১ সালের আরব আমিরাতের টি-টেন লিগে দুর্নীতি সংক্রান্ত ধারা ভঙ্গ করায় নাসিরকে দুই বছরের জন্য সব ক্রিকেটীয় কার্যকলাপ থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com