বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী দিনাজপুরের বিরামপুরে বিষ প্রয়োগে ধান নষ্টের অভিযোগ: তিন বছরেও মেলেনি প্রতিকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে বিডব্লিউজেএফ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী বিস্ফোরণ এড়াতে এসির যে শব্দ-গন্ধ উপেক্ষা করবেন না ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায় কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ কৃষকের ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের ভেনেজুয়েলায় তেল সম্পদের ফের নিয়ন্ত্রণ নিচ্ছে রেপসোল

আবু সাঈদ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দুই পুলিশ সদস্য

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

আদালত প্রতিবেদকঃ কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে নিহত আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পিবিআই পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে চার দিন মঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী জানান, আসামিরা সরাসরি শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করেন। এ ঘটনায় ওই দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশ। পরে তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের কাছে সোমবার রাতে তাদের হস্তান্তর করে। মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় দুই পুলিশ সদস্যকে। সেখানে বাদীপক্ষের আইনজীবীরা পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। এ ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে ১৯ আগস্ট মেট্রোপলিটন তাজহাট থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন, পুলিশ সদস্য আমির হোসেন, সুজন চন্দ্র রায়সহ ১৭ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। এ ছাড়া ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com