বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত উলিপুরে জমি সংক্রান্ত বিরোধে মারপিট ও সন্ত্রাসী কায়দায় নারীর শীলতাহানির ঘটনায় থানায় অভিযোগ । জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে: আখতার হোসেন চট্টগ্রামে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন, তদন্তে ৪ সদস্যের কমিটি ৪ দিনেই বিশ্বরেকর্ড গড়ল স্পাইডার ম্যানের ট্রেলার বিশ্বকাপের টিকিট বিক্রির শেষ ধাপ ১ এপ্রিল শুরু মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি গান স্যালুট ইরানের পর্যটকদের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনেই গণহত্যার শুরু ও স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু

  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদকঃআগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার বাফুফে নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধান মেজবাহ উদ্দিন ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার থেকে শুরু হবে মনোনয়নপত্র বিতরণ।

আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯, ১০ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র দেওয়া হবে। মনোনয়নপত্র জমার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ও ১৫ অক্টোবর। আর যাচাই বাছাই করা হবে ১৬ অক্টোবর। এরপর ২০ অক্টোবর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এবার মোট ২১টি পদে নির্বাচন হবে। সভাপতি একজন, সিনিয়র সভাপতি একজন, সহ-সভাপতি ৪ জন, সদস্য ১৫ জন নিয়ে মোট ২১ জন।

নির্বাচন উপলক্ষ্যে গতকাল নির্বাচন কমিশন প্রথম সভা করেছে। যেখানে মেজবাহর সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এবং সুরাইয়া আক্তার জাহান।

বাফুফের টানা পাঁচ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মেজবাহ।শেষ চার নির্বাচনেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সালাউদ্দিন। এবার তিনি নির্বাচন করবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com