বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, আদেশ শিগগিরই চালকদের বদঅভ্যাসের কারণেই দেশে শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা হাসান মানবতাবিরোধী অপরাধ : মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটের রাজনীতিতে বিষোদগার নয়, প্রয়োজন আগামীর ভিশন শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার সব অন্যায়-অবিচার দূর করার জন্য আমরা হ্যাঁ ভোট দেব: আসিফ নজরুল হ্যাঁ ভোটকে জিতিয়ে ফ্যাসিষ্ট হয়ে ওঠার পথ বন্ধ করা হবে : সাদিক কায়েম কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে বাহাদুরশাদী,জামালপুর, মোক্তারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা আগৈলঝাড়ার পয়সারহাট পূবালী ব্যাংক পিএলসি ২৭৬ তম উপশাখা উদ্ধোধন

ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে অন্ততপক্ষে ৩৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডের রামনগরের কাছে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্ততপক্ষে ৩৬ জন মারা গেছেন।সোমবার (৪ নভেম্বর) এই দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫ আসনের যাত্রীবাসী বাসটি আজ সকালে মারচুলার কাছে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। বাসটি পাউরি গাড়োয়াল জেলার নৈনি ধান্দা থেকে নৈতিতাল জেলার রামনগর যাচ্ছিল।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, সরকারি কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণের কাজে আরও গতি আনতে বলা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে একে অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, আলমোরা জেলার মারচুলার কাছে এই দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ চালায়।

ধামি জানান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছেন। গুরুতর আহতদের দরকারে হেলিকপ্টারে করে নিয়ে আসা হবে।

এ ঘটনায় স্থানীয় আরটিও কর্মকর্তাদের সাসপেন্ড করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে। নিহতদের পরিবারকে চার লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com