সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী পটুয়াখালীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সূর্যমুখি চাষ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় শিশুসহ নিহত ৩ ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন রাঙামাটির কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে প্রসবে তিন সন্তানের জন্ম দিলেন মাতা এক বিরল চিকিৎসার সাফল্য। শ্রীপুরে মেয়াদত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা কলকাতার ভূমিপুত্র দিল্লিতে কর্মরত পরিবেশপ্রেমী শহরের বাগান করে সবুজায়নের বার্তা দিচ্ছেন করে নিয়োগ দুই দশক ধরে সরকারি বেতন আত্মসাৎ,তদন্তের দাবি জোরালো

প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে সিঙ্গাপুরের মন্ত্রীর বৈঠক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের বিশেষ দূত লুৎফী সিদ্দিকী মঙ্গলবার সিঙ্গাপুরের পরিবেশ ও টেকসই মন্ত্রী এবং বাণিজ্য সম্পর্ক বিষয়ক মন্ত্রী গ্রেস ফু-এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

লুৎফে সিদ্দিকী বাংলাদেশের প্রতি সিঙ্গাপুরের অবিচল সমর্থন এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের সম্পৃক্ততা, বিশেষ করে গত মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে আরও গভীর ও বিস্তৃত সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, যেখানে বাণিজ্য, বিনিয়োগ এবং জ্ঞান স্থানান্তরসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

গ্রেস ফু অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার বিষয়ে সিদ্দিকীর ব্রিফিংয়ের প্রশংসা করেন এবং সিঙ্গাপুরের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগ যা বিনিয়োগের পরিবেশ উন্নত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিঙ্গাপুরে বাংলাদেশের বাণিজ্য কাউন্সেলর লুথফুন নাহার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com