শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রমজানের তাৎপর্য থেকে আমাদের শিক্ষা নিয়ে সমাজ বিনির্মাণ করতে হবে; এ্যাড: সালেহ চৌধুরী বিয়ে করলেন নারী দলের তারকা ক্রিকেটার বোর্ড অফ পিস’র প্রথম বৈঠক শুরু হচ্ছে, সভাপতিত্ব করছেন ট্রাম্প ঝালকাঠিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত মনিরা মিঠুর ছেলেকে ‘বেধড়ক মারধর’ এর ঘটনায় যা জানা গেল প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ভিসা সমস্যার সমাধানে কাজ হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজ এলাকার চাঁদাবাজির তথ্য ওয়েবসাইটে জানানোর আহ্বান মির্জা ফখরুলের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাক্তিদের বয়:সন্ধি কালে যেসব লক্ষ্মণ দেখা যায় তা নিয়ে আলোচনা

রাজউক উত্তরা অফিস মতিঝিলে একিভূত করার আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট

  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ বার পঠিত

হাফসা উত্তরা : রাজউক উত্তরা জোনাল অফিসকে মতিঝিল  প্রধান কার্যালয়ে একিভূত করার আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজী দীর্ঘ শুনানি করে আজ রোববার দুপুরে ৬ মাসের জন্য এই স্থগিতাদেশ দিয়েছেন।

গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার উত্তরার সর্বস্তরের জনসাধারণের পক্ষে মো: মনির হোসেন বাদী হয়ে রাজউকের হটকারী আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিলেন।

হাইকোর্টের ৬ মাসের জন্য স্থগিতাদেশে বলা হয় উত্তরা সহ আশেপাশের এলাকার জনসাধারণের সেবা দেয়া জোনাল অফিস কেন এবং কি কি কারনে মতিঝিল প্রধান কার্যালয়ের সাথে একিভূত করার আদেশ দেয়া হলো রাজউকের উর্ধ্বতন কর্মকতাদের জবাব দিতে বলা হয়েছে।

মামলার বাদী মো: মনির হোসেন বলেন প্রায় ২০ প্লট ফ্ল্যাট মালিক এই জোনাল অফিস থেকে সেবা গ্রহণ করেন। হঠাৎ করে রাজউক এক আদেশ জারি করে মতিঝিল প্রধান কার্যালয়ের সঙ্গে একিভূত করার সিদ্ধান্ত নেন।
তুরাগের বাসিন্দা চান মিয়া বেপারী বলেন রাজউকের উত্তরা জোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে উত্তরা তুরাগ টঙ্গী ও নিকুঞ্জ এলাকার হাজার হাজর বাসিন্দা গত মাসে ২ দফায় মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করলেও রাজউকের কর্মকতারা কর্ণপাত করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com