বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে অপরিকল্পিত খাল খননে সড়কে ধস দীর্ঘ বিরতির পর হরমুজ প্রণালী পার হলো এলএনজি বোঝাই জাহাজ কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তিনির্ভর রূপান্তর শুরু প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ ছাতকে প্রবাসীর বসতবাড়িতে হামলা, এতে ভাংচুর,অগ্নিকান্ড ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ উটেছে। পীরগঞ্জে আঙুরের বাগান; বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত – ১১

রৌমারীতে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৩ বার পঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া এলাকায় ১৩ মার্চ ২০২৬ ইং রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩১ বোতল বিদেশি মদ সহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- রৌমারী নওদাপাড়া এলাকার মোঃ শফিজল হক (৩২)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতা রৌমারী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জনকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com