বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরানের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন রাজাপুরে অপরিকল্পিত খাল খননে সড়কে ধস দীর্ঘ বিরতির পর হরমুজ প্রণালী পার হলো এলএনজি বোঝাই জাহাজ কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তিনির্ভর রূপান্তর শুরু প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ ছাতকে প্রবাসীর বসতবাড়িতে হামলা, এতে ভাংচুর,অগ্নিকান্ড ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ উটেছে। পীরগঞ্জে আঙুরের বাগান; বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস

ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পঠিত

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ২৮ এপ্রিল মংগলবার বিকেলে ৫ টায় ধামইরহাট মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ, উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক হানজালা,পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার,সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, জামাতের উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ প্রমুখ। আজকের গোল্ড কাফ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বালক দল দাদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জগদল আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে । বালিকা দল বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।পরবর্তীতে এ দুটি দল নওগাঁ জেলা পর্যায়ে গোল্ড কাফ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করিবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com