মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্যের শোক অননুমোদিত ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দুই ঘণ্টাতেই শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের টিকিট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: দুবাইয়ের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগামী ৯ মার্চ মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। ফাইনালের জন্য অনলাইনে টিকিট ছাড়ার দুই ঘণ্টার মধ্যে সকল টিকিট বিক্রি হয়ে যায়।

ফাইনালের ভেন্যু নিশ্চিত হতে সেমিফাইনাল পর্যন্ত অপেক্ষা করার পর ফাইনালের চার দিন আগে টিকিট বিক্রি শুরু করে আইসিসি। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ফাইনাল নিশ্চিতের পরই রাতে টিকিট বিক্রি শুরু হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে ১ লাখেরও বেশি দর্শক আবেদন করেন। মাত্র ২ ঘণ্টায় অনলাইনের সব টিকিট বিক্রি হয়ে গেছে তারা জানিয়েছে

ফাইনালের ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজার। যেখানে টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে আড়ইশ আমিরাতি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার টাকার কিছু বেশি। সর্বোচ্চ ১২ হাজার দিরহাম দাম ধরা হয়েছে এক্সক্লুসিভ স্কাই বক্স হসপিটালিটির। বাংলাদেশি মুদ্রায় যার দাম পায় ৪ লাখ টাকা।

আগামী রবিবার ফাইনালে লড়বে নিউজিল্যান্ড ও ভারত। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে খেলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com