বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

ঠাকুরগাঁওয়ে মসজিদের টাকা দিয়ে পিটিআই’র হোষ্টেল মেরামতের কাজ !

  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মোঃ মজিবর রহমান শেখঠাকুরগাঁও :ঠাকুরগাঁওয়ের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এ মসজিদের টাকা হোষ্টেল মেরামতের কাজে লাগানোয় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। এছাড়াও ইন্সটিটিউটের সহকারী সুপারিনটেনডেন্ট মো: ফারুক হোসেন মুন্সি একাধিক দিন অনুপস্থিত থেকেও একদিনে উল্লেখিত অনুপস্থিত দিনের হাজিরা সহি করার অভিযোগ উঠেছে। ৯ মার্চ রোববার দুপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)’য়ে গিয়ে সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) শারমীন সুলতানাকে পাওয়া না গেলে কথা হয়, সহকারী সুপারিনটেনডেন্ট মো: ফারুক হোসেন মুন্সির সাথে। মসজিদ ফান্ড থেকে ৯ হাজার টাকা নিয়ে হোষ্টেলের পয়: নিস্কাসনের মেরমতের কাজ করা হয়েছে বলে তিনি স্বীকার করেন। অনুপস্থিত থেকেও পরে হাজিরা শীটে সহি করার ব্যাপারে তিনি বলেন, আমি সব সময় অফিসে উপস্থিত থাকি; তবে কোন সময় মনে না থাকার কারণে হাজিরা শীটে সহি করা না হতে পারে। এছাড়াও এর আগে পিটিআই’য়ে প্রবেশের দ্বিতীয় গেট ভেঙ্গে গ্রিল ও অন্যান্য সরঞ্জাম কি করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি কিছু জানেননা বলে জানান। এত বড় একটি প্রতিষ্ঠানে সামান্য হোষ্টেল মেরামতের কাজে মসজিদ ফান্ড থেকে টাকা নেওয়ায় মুসল্লিদের মধ্যে বিভিন্ন ধরনের কথা উঠছে। এ ব্যাপারে ১০ মার্চ সোমবার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)’য়ে গিয়ে সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) শারমীন সুলতানার সাথে কথা হলে তিনি জানান, ঐ সময় সমস্যা থাকায় মসজিদ ফান্ড থেকে ধার নিয়ে হেষ্টেলের কাজ করা হয়েছে। আজ ধারের টাকা ব্যাংকে জমা হয়েছে বলে জানান। এই প্রতিষ্ঠানের সকলকে খুবই বিজি থাকতে হয়; অমানুষিক পরিশ্রম করতে হয়। সেক্ষেত্রে এক-আধদিন সহি করতে ভুলেই যেতে পারেন। তবে এটা আমাদের কাস-১ অফিসারদের বেলায় তেমন কিছু না। পিটিআই’য়ে প্রবেশের দ্বিতীয় গেট ভেঙ্গে গ্রিল ও অন্যান্য সরঞ্জাম কি করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা এর আগের হায়দার স্যারের আমলের আমি এ ব্যাপারে কিছু জানি না। ইতিপূর্বেও মসজিদ ফান্ডের টাকা নিয়ে জমা করা হয়নি প্রসঙ্গে তিনি কিছু জানেনা বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com