শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ

নাট্যাঙ্গনে যুক্ত হলো নতুন নাট্যদল ‘অনুস্বর’

  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ৫৪৫ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার প্রশিক্ষণ কক্ষে দলটির লোগো উন্মোচন করা হয়।বাংলাদেশের নাট্যাঙ্গনে যুক্ত হলো নতুন নাট্যদল ‘অনুস্বর’। গ্রুপ থিয়েটার ভিত্তিক এ নাট্যদলের লোগো উন্মোচন করেন দলপ্রধান ড. মোহাম্মদ বারী। লোগো ডিজাইন করেছেন শিল্পী শাহীনুর রহমান।

লোগো উন্মোচনের এই ঘরোয়া আয়োজনে উপস্থিত ছিলেন নাট্যজন প্রশান্ত হালদার, শিল্পী শাহীনুর রহমান, নাট্যনির্দেশক ও অভিনেতা সাইফ সুমন, রঞ্জন দে সাথী-সহ দলটির সদস্যরা। এসময় নতুন নাট্যদলের ঘোষণা পাঠ করেন নির্বাহী সম্পাদক প্রশান্ত হালদার।
ঘোষণায় বলা হয়, ‘মানুষের মুক্তি, অসাম্প্রদায়িক মানবিক সমাজ আর সুন্দরের আরাধনা অনুস্বর-এর স্বপ্ন। এ স্বপ্ন প্রকৃত অর্থে মানুষেরই। অনুস্বর-এর নাট্য অভিযাত্রায় মানুষই মুখ্য।’

দলটির প্রধান মোহাম্মদ বারী বলেন, ‘ঈদের পর নতুন নাটক এবং দলের কার্যক্রম নিয়ে বিস্তারিত জানানো হবে। মানুষের প্রতি দায়বোধ থেকেই নাট্যাঙ্গনে সক্রিয়ভাবে কাজ করবে অনুস্বর।’

‘অনুস্বর’ এর সাংগঠনিক কাঠামোতে রয়েছেন দলপ্রধান- মোহাম্মদ বারী, নির্বাহী সম্পাদক- প্রশান্ত হালদার, সম্পাদক (দৃশ্য শিল্প)- শাহীনুর রহমান, সম্পাদক (প্রশিক্ষণ)- সাইফ সুমন, সম্পাদক (অর্থ)- রঞ্জন দে সাথী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com