মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভিসা জালিয়াতি করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৯ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: ভিসাপ্রার্থীরা ভুয়া নথিপত্র দাখিল বা তথ্য গোপনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি দায়ের হতে পারে ফৌজদারি মামলাও।

আজ শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে।

পোস্টটিতে বলা হয়, ‘এই গল্প আমরা আগেও শুনেছি।’ এতে আরও বলা হয়, কনস্যুলার অফিসাররা নিয়মিত ভিসা জালিয়াতি ও প্রতারণার নতুন কৌশল সম্পর্কে হালনাগাদ থাকেন এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা রয়েছে। তাই তথ্য গোপন বা ভুয়া কাগজপত্র দাখিল করলে সেটি ধরা পড়ার ঝুঁকি অনেক বেশি এবং এর পরিণতি হতে পারে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা।

এছাড়া, ১০ জুলাই দূতাবাসের আরেকটি পোস্টে জানানো হয়, ভিসা আবেদনকারীদের অবশ্যই তাদের ডিএস-১৬০ ফরমে বিগত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল উল্লেখ করতে হবে। আবেদনকারীদের নিজ হাতে দেওয়া স্বাক্ষরের মাধ্যমে এই সব তথ্যকে সত্য এবং নির্ভুল বলে ঘোষণা করতে হয়।

তথ্য গোপনের ঘটনা ধরা পড়লে শুধু ভিসা বাতিল নয়, বরং ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য যোগ্যতা হারাতে পারেন আবেদনকারী। দূতাবাস বলছে, সততা বজায় রেখে আবেদন করা হলে ভিসা প্রক্রিয়ায় অনেক সমস্যা এড়ানো যায়।

যুক্তরাষ্ট্রে প্রবেশের আগ্রহী যেকোনো আবেদনকারীকে এসব বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com