বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের বংশপরিচয় নয়, দলের জনসমর্থনই আমাকে ফিরিয়ে এনেছে: টাইম ম্যাগাজিনকে তারেক রহমান আজ থেকে ঢাকা-করাচি বিমান চলাচল শুরু রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণে জোর দিলেন প্রাণিসম্পদ উপদেষ্টা বালিয়াডাঙ্গীতে বিডি মেঘনা নিউজ 24-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক আশুলিয়ার সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মানুষের বসবাস উপযোগী সাভার গড়ে তুলতে চাই:চৌধুরী হাসান সারাওয়ার্দী নাথেরপেটুয়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও জনসভা  আগৈলঝাড়ায় শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় জামায়াতে প্রস্তুতি মিছিল

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৭ বার পঠিত

হাফসা উত্তরা  : আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরা পূর্ব থানা জামায়াতের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে এক প্রস্তুতিমূলক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি উত্তরার আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে আজমপুরস্থ উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়। ঢাকা মহানগরী উত্তরের মজলিসের শুরার সদস্য ও উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আতিক হাসান রুবেল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, “জাতীয় সমাবেশে আসুন সবাই মিলে অংশগ্রহণ করি। জামায়াতে ইসলামীর ৭ দফা দাবি আদায়ের মাধ্যমে প্রতিষ্ঠা হোক ইসলামের বাংলাদেশ। এই দেশ কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীদের জন্য নয়।”

মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরার সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির সুলতান আহমেদ, কর্মপরিষদ সদস্য হামিদুল হক, জাহাঙ্গীর হোসেন, আব্দুল্লাহ আল মুজাহিদ, মোহাম্মদ হাবীবুল্লাহসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com