সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভারতে পলাতক হাসিনাকে প্রকাশ্যে বক্তব্যের সুযোগ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ ফুলপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রশিক্ষণ ও প্রশাসনের সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত চরফ্যাশনে তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে যুব রেড ক্রিসেন্ট চরফ্যাশন ইউনিট অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ১৩ মিলিয়ন ডলার কর ফাঁকির অভিযোগ গায়ক ও অভিনেতার বিরুদ্ধে সিরীয় বাহিনীর সঙ্গে এসডিএফের যুদ্ধবিরতির মেয়াদ ১৫ দিন বাড়ল রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা আ. লীগ, ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

সব দেনা শোধ হয়েছে, নভেম্বর পর্যন্ত সারের ঘাটতি হবে না: কৃষি উপদেষ্টা

  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩০ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার এসে সব দেনা শোধ করেছে। নভেম্বর পর্যন্ত সারের যে মজুদ, তাতে কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

এই উপদেষ্টা বলেন, সারের লাইসেন্স নিয়ে যারা ঝামেলা করেছে, সেগুলো বাদ দিয়ে নীতিমালা মেনে নতুন লাইসেন্স দেওয়া হবে। সারের নীতিমালা প্রণয়নের কাজ চলছে। প্রকৃত ডিলাররাই যেন সারের ডিলারশিপ পায়, সেটা নিশ্চিত করা হবে।

সারা দেশে ১০০ মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আগামী মৌসুমের আগেই হয়তো এগুলো চালু হবে। আগে যন্ত্রপাতি কেনার সময় দুর্নীতি হতো। সব কাগজপত্র দুদকে পাঠানো হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষক যেন আলুর দাম পান, সেজন্য ওএমএসের মাধ্যমে আলু দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে। তবে এবার পেঁয়াজ আমদানি করতে হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com