শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে মাঠে নামছে ১০ মনিটরিং টিম

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৪১১ বার পঠিত

আজ রবিবার (২৮ জুলাই) থেকে হাসপাতালে ডেঙ্গুসেবা পরিদর্শনে মাঠে নামছে স্বাস্থ্য অধিদফতরের ১০ মনিটরিং টিম। রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতেই নেয়া হচ্ছে এই উদ্যোগ। অধিদফতরের কর্মকর্তারাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এ মনিটরিং টিম এখন থেকে প্রতিদিন সরেজমিন বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করবেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্বাস্থ্য অধিদফতর থেকে ডেঙ্গু রোগের চিকিৎসায় যে গাইডলাইন প্রদান করা হয়েছে তা সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কি-না তা দেখবে মনিটরিং টিম। প্রতিটি টিমে কমপক্ষে তিনজন করে কর্মকর্তা থাকবেন।’

স্বাস্থ্য মহাপরিচালক আরও বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীরা যেন চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা বিনামূল্যে কিংবা কম খরচে করতে পারেন সে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু টেস্ট বিনামূল্যে করতে ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্যান্য পরীক্ষা-নিরীক্ষাগুলোও বিনামূল্যে করার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে অনাপত্তি পাওয়ার জন্য চিঠি দেয়া হবে।’

বেসরকারি হাসপাতালগুলোতে পরীক্ষা-নিরীক্ষার ফি যাতে কমানো হয় সেজন্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিকদের সঙ্গে আজ স্বাস্থ্য অধিদফতরে সভা বসছে বলেও জানান তিনি।

বাংলাদেশের ইতিহাসে চলতি বছরে সর্বোচ্চ ১০ হাজার ৫২৮ জন ডেঙ্গু রোগী সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন; এটি নতুন রেকর্ড। গতকাল শনিবার (২৭ জুলাই) পর্যন্ত গত ২৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কিছু রোগীর সংখ্যা ৮ হাজার ৩৮৪।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com