বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
৩০ এপ্রিল পর্যন্ত ক্যাথে প্যাসিফিকের দুবাই ফ্লাইট স্থগিত বরিশালে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল মহানগর বিএনপি দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার তারেক রহমান ছিন্নমূল মানুষদের নিয়ে ভাবেন পঞ্চগড়ের শিশু পল্লীর ১৬০ শিশুর ঈদের গল্প ইরান যুদ্ধের বিমান দুর্ঘটনায় নিহত মার্কিন বিমান কর্মীদের লাশ গ্রহণে ট্রাম্প আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে উন্নয়নের কাণ্ডারি চেয়ারম্যান রেজাউল করিম: স্বচ্ছতার সাথে ভিজিএফ এর চাল বিতরণ সান্তাহারে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সময় লাগবে

গুম পরিবারের পাশে বিএনপি নেতা কফিলউদ্দিন

  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪০ বার পঠিত

 

হাফসা : গুম পরিবারের পাশে দাঁড়ালেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।
তিনি ফ্যাসিস হাসিনার শাসনামলে
গুম হওয়া বিমানবন্দর থানা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন মুন্নার পরিবারের সঙ্গে আজ সাক্ষাৎ করেন।এ সময় তিনি তাদের খোঁজখবর নেন।

জানা যায়, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নেওয়ার সময় নিজাম উদ্দিন মুন্নাকে খুনি হাসিনার সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গুম করেছে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিখোঁজ থাকায় পরিবার চরম অসহায় ও মানবেতর জীবনযাপন করছে।

এ সময় এম কফিল উদ্দিন আহমেদ পরিবারটির প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “গণতন্ত্রকামী সাধারণ  মানুষদের দমন করতে পতিত সরকার গুম, খুন, মিথ্যা মামলা ও নির্যাতন চালিয়েছিলো। আমরা হারিয়ে যাওয়া নেতাকর্মীদের ফিরিয়ে আনতে আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাব।

স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই সাক্ষাতে গুম পরিবারটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে নগদ অর্থ অনুদান দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com