বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
৩০ এপ্রিল পর্যন্ত ক্যাথে প্যাসিফিকের দুবাই ফ্লাইট স্থগিত বরিশালে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল মহানগর বিএনপি দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার তারেক রহমান ছিন্নমূল মানুষদের নিয়ে ভাবেন পঞ্চগড়ের শিশু পল্লীর ১৬০ শিশুর ঈদের গল্প ইরান যুদ্ধের বিমান দুর্ঘটনায় নিহত মার্কিন বিমান কর্মীদের লাশ গ্রহণে ট্রাম্প আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে উন্নয়নের কাণ্ডারি চেয়ারম্যান রেজাউল করিম: স্বচ্ছতার সাথে ভিজিএফ এর চাল বিতরণ সান্তাহারে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সময় লাগবে

২২ মাস পর ব্রাজিল দলে ফিরছেন নেইমার!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আগামী সোমবার দল ঘোষণা করবে ব্রাজিল। এরই মধ্যে দলটির কোচ কার্লো আনচেলত্তি তার প্রাথমিক তালিকার খেলোয়াড়দের বিষয়ে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অবহিত করেছেন। আনচেলত্তির প্রাথমিক তালিকা সম্পর্কে ধারণা পেয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’—যেখানে ভিনিসিয়ুস জুনিয়রের দল থেকে বাদ পড়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে। শুধু তাই নয়, নেইমারের দল ফেরার নিশ্চিত করেছে  সংবাদমাধ্যমটি।

গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন ভিনিসিয়ুস। সেই নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে খেলতে পারবেন না তিনি। আর বলিভিয়ার বিপক্ষে একটি মাত্র ম্যাচের জন্য তাকে না ডেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ আনচেলত্তি।

অন্যদিকে, দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমার ফিরছেন জাতীয় দলে। সবশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর তিনি ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন। এবার সান্তোসের হয়ে খেলা এই ফরোয়ার্ড বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আনচেলত্তির দলে জায়গা করে নিচ্ছেন বলে জানিয়েছে গ্লোবো।

‘গ্লোবো’র তথ্যমতে, যারা প্রাথমিকভাবে দলে ডাক পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন:

গোলরক্ষক: গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস)
ডিফেন্ডার: এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ভিতিনিও (বোতাফোগো), পাউলো হেনরিখ (ভাস্কো)
মিডফিল্ডার: দানিলো (বোতাফোগো), মার্কোস আন্তোনিও (সাও পাওলো)
ফরোয়ার্ড: কাইও হোর্হে (ক্রুজেরিও), নেইমার (সান্তোস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)

ব্রাজিল দল ১ সেপ্টেম্বর তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে অনুশীলন শুরু করবে। ৫ সেপ্টেম্বর মারাকানায় চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার এল আল্টোতে তাদের বাছাইপর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com