বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চেয়ারপার্সন যেনো সুস্থ হয়ে দেশের মানুষের সেবা করতে পারেন।

শুক্রবার বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া শেষে এ কথা জানান মির্জা ফখরুল।

বিএনপি প্রধানের রোগমুক্তির জন্য এদিন নয়াপল্টন মসজিদের পাশাপাশি সারাদেশে বিশেষ দোয়ার আয়োজন করে দলটি।

এ সময় বিএনপি মহাসচিব জানান, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রামকারী নেত্রী খালেদা জিয়া গত দুই দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

মির্জা ফখরুল বলেন, গতকাল (২৭ নভেম্বর) রাতেই ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। এ কারণে, দলের পক্ষ থেকে গণতন্ত্রের এই নেত্রীর রোগমুক্তির জন্য সারাদেশের জনগণের কাছে এবং মসজিদে মসজিদে বাদ জুমা দোয়ার আহ্বান জানানো হয়েছিল।

তিনি বলেন, আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। তিনি যেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে দেশের মানুষের কাজ করার সুযোগ পান।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com