বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গরুর শিংয়ের গুঁতায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর চট্টগ্রাম বন্দরে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু, বন্দরের পথে আরও ৪ জাহাজ ১০ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৫১.৭ শতাংশ বৃদ্ধি হবিগঞ্জে মাথায় ইট পড়ে ভ্যানচালক নিহত ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদন শুরুর ভুয়া প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট প্রাণবন্ত সংসদ গড়তে চায় সরকার : চিফ হুইপ ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন পেন্ডিং আছে: ডিজি এনআইডি প্রধানমন্ত্রীর সাথে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক উলিপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী ।

আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান

  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রটোকল মেনে জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাতপরিচয় শহীদদের মরদেহ তোলা হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাৎবরণকারী অজ্ঞাতপরিচয় শহীদদের মরদেহ উত্তোলনপূর্বক শনাক্তকরণ কার্যক্রম সম্পর্কে এক সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন। ইতোমধ্যেই কবর খোলা ও দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহের জন্য কবরস্থানেই একটি অস্থায়ী ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়েছে।

ছিবগাত উল্লাহ বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মরদেহ উত্তোলন, ডিএনএ পরীক্ষা এবং পরবর্তী সব ধাপ অনুসরণ করা হবে। স্বজনরা চাইলে পরিচয় নিশ্চিতের পর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। অথবা রাষ্ট্রীয় ব্যবস্থায় ধর্মীয় মর্যাদা রক্ষা করে পুনঃদাফন সম্পন্ন করা হবে।

তিনি জানান, রাষ্ট্রের মাধ্যমে বেআইনি মৃত্যুর তদন্তের ক্ষেত্রে জাতিসংঘের নির্দেশিকা ‘মিনেসোটা প্রটোকল’ ব্যবহার করা হয়। এই গণহত্যার তদন্তেও সেই প্রটোকলই অনুসরণ করা হচ্ছে। সময় কত লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন আর্জেন্টিনার ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট লুইস ফনডিব্রাইডার। জাতিসংঘের মানবাধিকার সংস্থা–ওএইচসিএইচআরের মাধ্যমে তিনি ঢাকায় এসে পুরো কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। গত ৪০ বছরে তিনি বিশ্বের ৬৫টি দেশে এ ধরনের অপারেশন পরিচালনা করেছেন বলে জানান সিআইডি প্রধান।

ছিবগাত উল্লাহ বলেন, লাশ উত্তোলন থেকে পোস্টমর্টেম, বোন বা টিস্যু সংগ্রহ, ডিএনএ প্রোফাইল তৈরি—প্রতিটি ধাপে সব স্টেকহোল্ডারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সিটি করপোরেশন, ঢাকা মেডিকেল কলেজ, ফরেনসিক বিশেষজ্ঞ, ডিএমপি এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই কাজে যুক্ত আছেন।

তিনি জানান, আবেদন অনুযায়ী এখন পর্যন্ত ১১৪টি কবর শনাক্ত করা হয়েছে, যা বাস্তবে কিছুটা কমবেশি হতে পারে। দেহাবশেষ উত্তোলনের পর পোস্টমর্টেম ও ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হবে। পরিচয় নিশ্চিত হলে ধর্মীয় সম্মান বজায় রেখে পুনঃদাফন করা হবে। স্বজনরা চাইলে মরদেহ গ্রহণ করতে পারবেন।

এ পর্যন্ত ১০ জন স্বজন ডিএনএ মিলিয়ে শনাক্তকরণের আবেদন করেছেন। আরও কেউ আবেদন করতে চাইলে সিআইডিতে যোগাযোগ করতে পারবেন। হটলাইনে যোগাযোগ করলে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, কোন কবরে কে আছেন—এ বিষয়ে নিশ্চিত ধারণা নেই, তাই শনাক্ত–প্রক্রিয়ার সময়সীমা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই প্রক্রিয়ায় সব শহীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। প্রক্রিয়া চলাকালে দেহাবশেষের ছবি না তুলতে সংবাদকর্মীদের অনুরোধ জানান সিআইডি প্রধান।

জুলাই আন্দোলনে নিহত শতাধিক মানুষকে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল। সিটি করপোরেশন কবরগুলোর স্থান টাইলস ও মার্বেল দিয়ে ঘিরে পরিচিহ্নিত করেছে।

গত ২ আগস্ট রায়েরবাজার কবরস্থান পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, অনেক শহীদকে শনাক্ত করা যায়নি এবং শনাক্তকরণ নিয়ে সরকারের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আগে অনেকে কবর খননে দ্বিধা প্রকাশ করলেও এখন প্রায় সবাই সম্মত হয়েছেন। পরিচয় মেলানো গেলে পরিবারের সদস্যরা চাইলে মরদেহ গ্রামের বাড়িতেও নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com