শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চার ফেব্রুয়ারি বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান সবাইকে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হতে হবে : পরিবেশ উপদেষ্টা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত আমরা: ধর্ম উপদেষ্টা খালেদা জিয়াকে স্মরণে সিলেটে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন মুন্সীগঞ্জে আলু গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক দুমকির শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুমিল্লা -৯ লাকসাম- মনোহরগঞ্জ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী সামিরা আজিম দোলার প্রার্থীতা প্রত্যাহারে ঘোষনা কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা আনুষ্ঠানিক ভাবে শুরু

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত আমরা: ধর্ম উপদেষ্টা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একবার ক্ষমতায় বসতে পারলে ছলেবলে কৌশলে চেয়ার ধরে রাখার দুঃখজনক প্রবণতা এ দেশে রয়েছে। কিন্তু আমরা যেদিন দায়িত্ব নিয়েছি, সেদিন থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ঘরে ফেরার জন্য প্রস্তুত।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাসাবোতে ধর্মরাজিকা বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যৌথভাবে এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে খালিদ হোসেন বলেন, দেশে একবার ক্ষমতায় গেলে নানা কৌশলে তা ধরে রাখার একটি দুঃখজনক প্রবণতা রয়েছে। তবে বর্তমান দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদায়ের প্রস্তুতি শুরু করা হয়েছে। তিনি জানান, এরই মধ্যে সরকারের একাধিক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।

ধর্ম উপদেষ্টা বলেন, তারা মানসিকভাবে প্রস্তুত রয়েছেন নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন, তাদের কাছে শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর করতে। তার ভাষায়, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে ভবিষ্যতে দেশে আর স্বৈরতন্ত্রের জন্ম হবে না এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এতে দেশের উন্নয়নের পথ সুগম হবে। সে জন্য সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com