শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নির্বাচনে বিজয়ী হয়ে আনন্দ উল্লাস না করে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করলেন জামাল ঢাকা-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন চট্টগ্রামে নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা: আনসার সদস্য নিহত, আহত বহু ঝিনাইদহে পরাজিত প্রার্থীকে ফুল দিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় সাবেক অ্যাটর্নি জেনারেলের আবারও বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ঝালকাঠির দুই আসনেই ধানের শীষের বিজয় তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন হ্যাঁ–না ভোটে সিদ্ধান্ত, গণভোটের ফলাফলে স্পষ্ট জনমত চাঁদপুর-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির শেখ ফরিদ আহমেদ

ঝিনাইদহে পরাজিত প্রার্থীকে ফুল দিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় সাবেক অ্যাটর্নি জেনারেলের

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিপুল ভোটে জয়লাভ করেছেন। তবে বিজয় অর্জনের পরে তিনি ফুলের তোড়া তুলে দিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সাথে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন জামায়াতের প্রার্থী এএসএম মতিউর রহমান।

 

আজ শুক্রবার সকালে জামায়াত মনোনীত পরাজিত প্রার্থী এএসএম মতিউর রহমানের বাড়িতে উপস্থিত হন ধানের শীষের বিজয়ী প্রার্থী মো. আসাদুজ্জামান। শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামে জামায়াত প্রার্থীর বাড়িতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত বিএনপি ও জামায়াতে ইসলামী কর্মীরাও একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

কুশল বিনিময়ের পর নিজের বিজয়ের ফুলের মালা প্রতিদ্বন্দ্বি প্রার্থীর গলায় পরিয়ে দেন মো. আসাদুজ্জামান। ঝিনাইদহ-১ আসনের ভোটাররা অতীতে জয়-পরাজয়ের পর উত্তেজনা, বাড়িঘরে হামলা কিংবা ভাঙচুরের ঘটনার সাক্ষী হলেও মো. আসাদুজ্জামান গড়লেন এবার ভিন্ন নজির।

 

এ সময় বিজয়ী প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার সমর্থক ও গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, ‘ভোটে জয়-পরাজয় থাকবেই। কিন্তু আমাদের ভ্রাতৃত্ববোধের বন্ধন যেন অটুট থাকে। বিভেদ নয়, ঐক্যই হোক নতুন বাংলাদেশের ভিত্তি। জুলাইয়ের আন্দোলন ও তরুণদের আত্মবলিদান যেন বৃথা না যায়। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে এগিয়ে যাব।’

 

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করবে। ব্যক্তিগত সম্পর্ক ও পারস্পরিক সম্মান বজায় রেখে গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করার এই বার্তা শুধু ঝিনাইদহ নয়, সারাদেশের জন্যও তাৎপর্যপূর্ণ।

 

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. আসাদুজ্জামান। তিনি ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের আবু সালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে পান ৫৭ হাজার ৫৫ ভোট। বিএনপি প্রার্থী ১ লাখ ১৬ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com