শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

বিশ্বকাপে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপ অভিষিক্ত নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ দিয়ে উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। জয় দিয়ে আসর শুরুর দারুণ সুযোগও তাই থাকছে নিগার সুলতানা, শারমিন আক্তারদের সামনে।

বাংলাদেশের গ্রুপে পড়েছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ পাঁচটি ভিন্ন ভেন্যুতে খেলবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১২ দল। ছয়টি করে ভাগ হয়ে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। এক নম্বর গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের পাশাপাশি গ্রুপের অপর তিন দল হচ্ছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা।

১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে। লিডসে নিজেদের দ্বিতীয় ম্যাচে জ্যোতির দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে। ২০ জুন হ্যাম্পশায়ারে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

এই ম্যাচের পর চার দিনের বিরতি পাবেন জ্যোতিরা। ২৫ জুন ম্যানচেস্টারে হবে বাংলাদেশ-ভারত ম্যাচ। বাংলাদেশ-পাকিস্তান, বাংলাদেশ-ভারত ম্যাচ দুটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে।

নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২৮ জুন লর্ডসে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় গ্রুপে পড়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ১২ জুন এজবাস্টনে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। লর্ডসে ২৮ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ।

গ্রুপ পর্ব শেষেই শুরু নকআউট পর্ব। ৩০ জুন ও ২ জুলাই হবে দুটি সেমিফাইনাল। দুই সেমিফাইনালেরই ভেন্যু লন্ডনের ওভাল। তবে ৩০ জুন প্রথম সেমিফাইনাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে। দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে। ৫ জুলাই লর্ডসে হবে ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে গড়াবে। এর আগে ২০২৪ সালে সবশেষ সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড।

প্রথম গ্রুপ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় গ্রুপ: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড,

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ তারিখ প্রতিপক্ষ ভেন্যু ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)

১৪ জুন নেদারল্যান্ডস এজবাস্টন বিকেল ৩টা ৩০ মিনিট, ১৭ জুন অস্ট্রেলিয়া লিডস বিকেল ৩টা ৩০ মিনিট, ২০ জুন পাকিস্তান হ্যাম্পশায়ার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, ২৫ জুন ভারত ম্যানচেস্টার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, ২৮ জুন দক্ষিণ আফ্রিকা লর্ডস বিকেল ৩টা ৩০ মিনিট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com