শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান—দাবি ট্রাম্পের

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দাবি করেছেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হতে পারে এবং তিনি তেহরানের বিরুদ্ধে গত বছর মার্কিন হামলার লক্ষ্যবস্তু হওয়া পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করার অভিযোগ তোলেন।

মঙ্গলবার তিনি বলেন, তেহরান দূরপাল্লার এমন প্রযুক্তি অর্জনের লক্ষে কাজ করছে যা বিশ্বের খুব কম দেশের কাছে রয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন, ‘তারা ইতোমধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ এবং আমাদের বিদেশের ঘাঁটিগুলোর জন্য হুমকি। এখন তারা এমন ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে যা শিগগিরই আমেরিকায় পৌঁছাতে পারবে।’

২০২৫ সালে মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি জানিয়েছিল, তেহরান যদি সিদ্ধান্ত নেয় তবে ২০৩৫ সালের মধ্যে তাদের পক্ষে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। তবে, ইরান এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, তা সংস্থাটি নিশ্চিত করেনি।

মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানের কাছে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এগুলোর সর্বোচ্চ পাল্লা প্রায় ৩ হাজার কিলোমিটার (১ হাজার ৮৫০ মাইল)। অন্যদিকে, ইরানের পশ্চিম প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দূরত্ব ৬ হাজার মাইলেরও বেশি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরান ইতোমধ্যে দুই দফা আলোচনা শেষ করেছে। ট্রাম্প তার প্রথম মেয়াদে আগের চুক্তিটি বাতিল করেছিলেন।

যুক্তরাষ্ট্র বারবার ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়ে আসছে। একইসঙ্গে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়টিও সামনে এনেছে ওয়াশিংটন। তবে ইরান এসব দাবি প্রত্যাখ্যান করেছে।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক শক্তি মোতায়েন করেছেন ট্রাম্প। ওই অঞ্চলে দু’টি বিমানবাহী রণতরীসহ ১ ডজনেরও বেশি জাহাজ এবং বিপুল সংখ্যক যুদ্ধবিমান পাঠানো হয়েছে।

এ আলোচনা নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তিনি বারবার ইরানে হামলার হুমকি দিয়ে আসছেন।

আগামীকাল বৃহস্পতিবার তেহরানের সঙ্গে পরবর্তী ধাপের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com