বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে এলাকাবাসীর সহায়তায় ১৮২৪ ক্যান বিয়ার উদ্ধার, আটক ৩ রোজায় স্বাস্থ্য ভালো রাখতে যেভাবে খাবার খাবেন আজ বিজয়-রাশমিকার বিয়ে জলঢাকা কাঠালী ইউনিয়নে অলিয়ারের জমাকৃত জমি ফিরেজুল ও আইয়ুব আলির দখলে এবং প্রতিনিয়ত চলছে অসহায় পরিবারের প্রতি জুলুম নির্যাতন বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে আম্র মুকুলের সুবাসে মাতোয়ারা জনপদ বসন্তের বার্তা, ভালো ফলনের আশায় কৃষক একুশে পদক ২০২৬” প্রদানানুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম’র উদ্যোগ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ফুডপাকেজ বিতরণ অভাব ও দুঃচিন্তায় ফুলপুরে রিকশাচালকের মৃত্যু জনবান্ধব পুলিশিং ও সেবা নিশ্চিতের নির্দেশ রাজশাহীতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আজ বিজয়-রাশমিকার বিয়ে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে ঘিরে বহুদিনের জল্পনা-গুঞ্জনের অবসান ঘটছে আজ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সাতপাকে বাঁধা পড়ছেন এই তারকা জুটি। বিলাসবহুল এক রিসোর্টে বসছে বিয়ের আসর। পর্দার রসায়ন এবার বাস্তব জীবনের বন্ধনে রূপ নিচ্ছে।

সূত্রের খবর, বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে প্রথম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল সাড়ে ১১টার দিকে। এর পর বিকেলের দিকে রাশমিকার পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান। সন্ধ্যা ৭টার পর ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেন বিজয় ও রাশমিকা।

এর আগে ২৩ ফেব্রুয়ারি নবদম্পতি আয়োজন করেছিলেন বিশেষ এক বিলাসবহুল ডিনার। ভলিবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় মঙ্গলবার। ওই রাতে বসে জমকালো সংগীতের আসর। জানা গেছে, সংগীত অনুষ্ঠানের রাতে বিজয়ের মা মাধবী পারিবারিক ঐতিহ্যের প্রথা মেনে রাশমিকাকে নিজেদের পরিবারের সোনার বালা উপহার দেন।

ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে বিজয়ের উদ্দেশে দীর্ঘ এক চিঠি লিখেছেন রাশমিকা। তিনি লেখেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি আমার স্বামী বিজয় দেবরাকোন্ডার সঙ্গে। এই মানুষটি আমাকে শিখিয়েছিল সত্যিকারের ভালোবাসা কাকে বলে, সুখ কাকে বলে। সে আমাকে বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করেছে। এই মানুষটি আমাকে কখনো কোনো কিছুতে বাধা দেয়নি। তার ওপর আমি আস্ত একটা বই লিখে ফেলতে পারি। আমার সকল অর্জন, সংগ্রাম, সুখ, দুঃখ, আনন্দ, আমার জীবন সবই অর্থবহ হয়ে উঠেছে। কারণ, আমি তোমাকে পেয়েছি। তোমার স্ত্রী হতে পেরেছি।’

অন্যদিকে, বিজয় লিখেছেন, ‘তাকে সব সময় মিস করেছি। মনে হতো, সে যদি আমার পাশে থাকত, তাহলে দিনগুলো আরও ভালো হতো। তাকে আমার সব সময়ই প্রয়োজন, যেখানেই থাকি না কেন। আমার সেই সেরা বন্ধুকে আমার স্ত্রী বানিয়ে নিয়েছি।’

কঠোর গোপনীয়তার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে বিজয় ও রাশমিকার বিয়ের অনুষ্ঠান। কেবল দুজনের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির লোকজনের জন্য আগামী ৪ মার্চ হায়দরাবাদে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বিজয়-রাশমিকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com