বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী হজযাত্রীদের জন্য মিনায় শুরু হয়েছে তাঁবু তৈরির কাজ আউটলুক লাইট বন্ধে মাইক্রোসফটের নির্দেশনা আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা ইসরাইলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ট্রাম্পের হুমকিতে পড়া অর্থনীতি চাঙা করার প্রতিশ্রুতি কানাডার প্রধানমন্ত্রীর কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী

মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৭ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

 

 

 

মাদক কোনো শান্তি দেয়না, পরিবারকে তছনছ করে ফেলে। যারা মাদকের সাথে সম্পৃক্ত, সেবন করেন। তারা নিজেরা শান্তিতে নাই। তারা পিতামাতাকে মানে না, গুরুজনকে শ্রদ্ধা করে না, বড়দের মান্য করে না। যেই ছেলে মাদক সেবন করে, চাদাবাজি করে বেয়াদবি করে, সেই ছেলে বাবা-মাকে মারতে যায়। যারা অভিভাবক আছেন আপনারা শক্ত হন। মাদকের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে চুপাইর জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গাজীপুর-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, আহবায়ক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর কবির, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, উপজেলা জাসাস এর সাবেক সভাপতি আরিফ আমান ভূইয়া সহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, নবনির্চাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু’র সুস্বাস্থ্য ও কর্মবহুল দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com