শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি) পিরোজপুর এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়ার অনুষ্ঠানে মাসুদ সাঈদী দিনাজপুরের বিরামপুরে উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি) রাঙামাটিতে যুবনেতা হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ খাগড়াছড়িতে ছাত্র পরিষদের সদস্য নীতিশ চাকমা’র আত্মবলিদানের ৩৩ বছর আজ ডিবি পুলিশ আরিফের নির্যাতন জাহিলিয়াতকে ও হার মানায়,মোমের আগুনে পুরুষাঙ্গ ঝলসে দেওয়ার অভিযোগ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ল’ইয়ার্স কাউন্সিলের দেশের স্থিতিশীলতা ও সঙ্কট নিরসনে জামায়াতের ৯ দফা প্রস্তাব

সুবিপ্রবিতে ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১ বার পঠিত

সুৃনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সোমবার শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন সুবিপ্রবি’র উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের খন্ডকালীন সদস্য অধ্যক্ষ ড. নিজাম উদ্দীন। সুবিপ্রবি’র পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সাইদুল ইসলামের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুবিপ্রবি’র প্রক্টর ও পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন রানীগঞ্জ বাজার আলিম মাদরাসার আরবী বিভাগের প্রভাষক ক্বারী মাওলানা জুবাইর আহমদ।

এই সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শারমিনা নাছরিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মান্নান, সুবিপ্রবি’র বিজ্ঞান অনুষদের ডিন ও গনিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন উর রশিদ, সুবিপ্রবি’র রেজিস্ট্রার প্রকৌশলী মো. সারফুদ্দিন, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, সুবিপ্রবি’র সিন্ডিকেট সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দীন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লবসহ সুবিপ্রবি’র শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সুবিপ্রবি’র ১ম ব্যাচের ছাত্র জাকারিয়া নাঈম। মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা জুবাইর আহমদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com