শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

মার্কিনিদের ‘এখনই’ মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৪ বার পঠিত

 ইরান-ইসরাইল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের একটি বড় অংশ থেকে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই জরুরি সতর্কতা জারি করে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘নিরাপত্তা ঝুঁকির কারণে তালিকাভুক্ত দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের এখনই চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।’ তিনি মোট ১৪টি দেশের তালিকা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্র বর্তমানে বাণিজ্যিক ফ্লাইটে নাগরিকদের ফিরে আসার পরামর্শ দিচ্ছে। তবে যুদ্ধের কারণে ওই অঞ্চলের আকাশপথে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত মার্কিন সরকার নিজস্ব কোনো উদ্ধার অভিযান বা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেনি।

শনিবার ইরান ও ইসরাইলের মধ্যে হামলা-পাল্টা হামলার পর এই অস্থিরতা শুরু হয়। এই সতর্কবার্তার আওতায় রয়েছে মিশরের মতো জনবহুল দেশও। এছাড়া স্থিতিশীল ও নিরাপদ হিসেবে পরিচিত পারস্য উপসাগরীয় রাজতন্ত্র শাসিত দেশগুলোকেও তালিকায় রাখা হয়েছে। এসব দেশে মার্কিন ঘাঁটি থাকায় ইরান ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে।

পররাষ্ট্র দপ্তরের তালিকায় ইসরাইল, ফিলিস্তিন ভূখণ্ড, ইরাক, জর্ডান, লেবানন ও সিরিয়ার নামও রয়েছে। যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে থাকা এসব দেশ থেকেও মার্কিন নাগরিকদের দ্রুত সরে যেতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com