শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার কুড়িগ্রামের সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক চেলসির সাথে ছয় বছরের চুক্তি বৃদ্ধি করলেন রেসি জেমস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ দিতে পারবে যুক্তরাষ্ট্র ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

ভিন্ন মতের মানুষদের অবজ্ঞার পরিণতি ভালো হয় না : তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ভিন্ন মতের মানুষদের অবজ্ঞার পরিণতি ভালো হয় না। ভিন্ন মতের মানুষদের অবজ্ঞা করলে কী হয় তার নজির ৫ আগস্ট জাতি দেখেছে।

তিনি বলেন, ‘দেশের মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। জনগণের সেই আস্থার মূল্যায়ন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। বিগত দিনে আমরা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমাদের দল জুলুম নির্যাতনে বিশ্বাস করে না।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া বেপারী, আবু তাহের খান আবুল ও রিপন হাসান খন্দকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com