শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

অমর একুশে বইমেলার ৮ম দিনে নতুন বই এসেছে জমা ৯২টি

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

অমর একুশে বইমেলার ৮ম দিনে আজ বৃহস্পতিবার নতুন বই এসেছে জমা ৯২ টি। দুপুর ২টায় শুরু হয়ে মেলা চলে রাত ৯টা পর্যন্ত।

আবদুল হাই শিকদারের সভাপতিত্বে বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় জন্মশতবর্ষ : সুকান্ত ভট্টাচার্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন সুমন সাজ্জাদ। আলোচনায় অংশ নেন আহমেদ মাওলা।

সুমন সাজ্জাদ বলেন, বাংলা সাহিত্যে ‘কিশোর-কবি’ আখ্যা পেলেও সুকান্ত ভট্টাচার্যের কবিতা মোটেই কিশোরসুলভ চপলতায় আচ্ছন্ন নয়। ভাবাদর্শিকভাবে কবি সুকান্ত হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক। তাই তার কবিতায় চিত্রিত হয়েছে কাশ্মীর, স্তালিনগ্রাদ ও প্যারিসের সংগ্রামী ছবি। মূলত ঔপনিবেশিক ইতিহাস বোঝার ক্ষেত্রে মার্কসবাদ সুকান্তকে সহায়তা করেছে। তার কবিতায় আমরা পাই উপনিবেশ কিংবা ‘বিদেশি শাসনে’র সুস্পষ্ট উল্লেখ। ঔপনিবেশিক শাসনের সমালোচনা আর ভারতীয় অঞ্চলের জাতীয় আন্দোলন ও মুক্তির আকাঙ্ক্ষা উচ্চারিত হয়েছে তার কবিতায়। হিন্দু-মুসলমান বিতর্কের বাইরে গিয়ে এ অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি পাঠ করার মতো অগ্রসর মন ছিল সুকান্ত ভট্টাচার্যের। তার কবিতা শাসক ও শোষিতের সংগ্রামকে দ্যোতিত করেছে। সুকান্তের সমগ্র সাহিত্য শেষপর্যন্ত হয়ে উঠেছে প্রতিরোধের সাহিত্য।

আহমেদ মাওলা বলেন, কবি সুকান্ত ভট্টাচার্য জীবনের খুব অল্প সময়ই কাব্যচর্চার সুযোগ পেয়েছেন। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তিনি তার কাব্যপ্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন। তিনি লোকজীবনের ভাষাকে কাব্যভাষা হিসেবে গ্রহণ করেছেন। মার্কসবাদে উদ্বুদ্ধ কবি শ্রেণিচেতনাকে তার কবিতায় মূর্ত করে তুলেছেন। কবিতাকে তিনি সমাজ বদলের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন।

আবদুল হাই শিকদার বলেন, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও সামাজিক অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের ক্ষেত্রে কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যোগ্য উত্তরসূরি। বাংলাদেশের সকল লড়াই ও সংগ্রামে সুকান্তের প্রতিবাদী পংক্তি বারবার উচ্চারিত হয়েছে।

‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন কবি রেজাউদ্দিন স্টালিন ও কবি আসাদ কাজল।

বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন শোভা চৌধুরী।

আগামীকাল ৬ মার্চ শুক্রবার মেলা শুরু হবে দুপুর ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। মেলায় থাকবে শিশুপ্রহর।

বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে জন্মশতবর্ষ : ‘কলিম শরাফী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন অণিমা রায়। আলোচনায় অংশ নেবেন সাইম রানা। সভাপতিত্ব করবেন সাধন ঘোষ। বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com