মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

সৌদি আরবে বিমানঘাঁটি ও তেলক্ষেত্র লক্ষ্য করে হামলার চেষ্টা প্রতিহত

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৬ বার পঠিত

ইরান উপসাগরীয় অঞ্চলে হামলা অব্যাহত রাখার প্রেক্ষাপটে শনিবার সৌদি আরব জানিয়েছে, দেশটি শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের আবাসন হিসেব ব্যবহৃত একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান এয়ার বেস লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘প্রতিরোধ করে ধ্বংস করা হয়েছে’।

এদিকে পৃথক আরেকটি ঘটনায় সৌদি প্রেস এজেন্সি জানায়, সংযুক্ত আরব আমিরাত সীমান্তের কাছে একটি বড় তেলক্ষেত্র লক্ষ্য করে চালানো ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে চালানো হামলার চেষ্টায় ব্যবহৃত ছয়টি ড্রোন প্রতিরোধ করে ধ্বংস করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ইরান ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব চলতি সপ্তাহের শুরুতে দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরা শোধনাগার লক্ষ্য করে অন্তত দুটি ড্রোন হামলার কথাও জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com