মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

শেরপুরে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে প্রশাসনের মতবিনিময়

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

শেরপুরে ডিজেল, পেট্রল, অকটেনসহ অন্যানো জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও পাচার রোধে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, জ্বালানি তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন ও পাচার রোধে সতর্ক অবস্থায় রয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

ইতোমধ্যে সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী পেট্রল পাম্পগুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া তিনি অবৈধ তেল মজুদকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো.শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমার ভূঞা, শেরপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেন, বিএনপি নেতা আওয়াল চৌধুরীসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা, পেট্রল পাম্প মালিক, সরবরাহকারী এবং খুচরা ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com