শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার সাফের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত ইরানি ড্রোন-রাডার স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলা লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

রাজশাহীতে রাজাবাড়ীহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার পরিদর্শনে এমপি মুজিবুর

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪ বার পঠিত

জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাটে অবস্থিত দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার পরিদর্শন করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। এ সময় খামারগুলোর সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

আজ সোমবার খামার পরিদর্শনকালে এমপি মুজিবুর রহমান বলেন, খামারগুলোর কোথায় কী সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা লিখিতভাবে জানাতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত প্রস্তাব পেলে সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

পরিদর্শনের সময় কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জনবলের অভাব, একটি ডিপটিউবওয়েল স্থাপন এবং ভেঙে যাওয়া সীমানা প্রাচীর মেরামতের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন এমপি মুজিবুর রহমান।

রাজাবাড়ীহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার কমপ্লেক্সে চারটি খামার রয়েছে—(১) সরকারি দুগ্ধ খামার, (২) সরকারি গবাদি উন্নয়ন খামার, (৩) কৃত্রিম প্রজনন ও পশু উন্নয়ন ইউনিট এবং (৪) পশুখাদ্য উৎপাদন ইউনিট। পরিদর্শনকালে এসব খামারের কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. ইসমাইল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর আফজাল হোসেন এবং রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. রাজিউল করিমসহ খামারগুলোর পরিচালকগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা সহ-সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল করিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com