শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে চারজনের প্রাণহানি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার বৃহত্তম আবর্জনার স্তূপ ধসে ট্রাক ও খাবারের দোকান চাপা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ অন্তত আরও পাঁচজনকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে।

জাকার্তার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে বলেছেন, উদ্ধারকারীরা গত রোববার তিনটি এবং গতকাল সোমবার আরও চারটি মৃতদেহ উদ্ধার করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত রোববার বিকেলে বানতারগেবাংয়ে রাজধানী থেকে মাত্র ২৫ কিলোমিটার (১৬ মাইল) দূরে অবস্থিত একটি বর্জ্যস্থল—ভূমিধসের ঘটনায় আটকা পড়া ট্রাক ও খাদ্যদোকানগুলো চাপা পড়ে যায়। এতে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকর্মীরা হতাহতদের খুঁজে বের করতে ব্যাকহো, ট্র্যাকিং কুকুর এবং থার্মাল ড্রোন ব্যবহার করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ভারী বৃষ্টির ফলে এই ধসের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com