মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ী থানায় নারী এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী ঘুষ ও দুর্ব্যবহারের পাহাড়সম অভিযোগ গোদাগাড়ী থানায় নারী এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী ঘুষ ও দুর্ব্যবহারের পাহাড়সম অভিযোগ। উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ খাগড়াছড়ির লক্ষীছড়িতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ ইসলামী আন্দোলন মনোহরগঞ্জ উপজেলা উত্তর শাখা উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাকিস্তান সিরিজে সাফল্যের জন্য মরিয়া বাংলাদেশ : মিরাজ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন সেচ সুবিধার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি ও আলোচনা সভ অনুষ্ঠিত হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে

খাগড়াছড়ির লক্ষীছড়িতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪ বার পঠিত

এস চাঙমা সত্যজিৎ ভ্রাম্যমান প্রতিনিধিঃ

 

 

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১৫০টি পরিবারের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, তেল, ছোলা, মুড়ি, সেমাই ও খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য। পবিত্র রমজান মাসে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে রমজানের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজনকারী সেনাবাহিনীর পক্ষ থেকে জানান।

 

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার বিএ-৭৪৮৬ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম, পিএসসি, জি। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।

 

জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় অসহায় জনগণের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর নৈতিক দায়িত্ব।

এ সময় স্থানীয় উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী ও লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজান মাসে এ ধরনের মানবিক সহায়তা তাদের জন্য অনেক সহায়ক।

 

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com