শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ী প্রত্যাহার করল স্পেন

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরোধিতা করায় দেশ দু’টির সঙ্গে স্পেনের কূটনৈতিক টানাপোড়েন ব্যাপক জটিল আকার ধারণ করেছে। এর জেরে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে স্পেন। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, তেল আবিবে স্পেনের দূতাবাস এখন চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে পরিচালিত হবে।

গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর মাদ্রিদ তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছিল। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে তখন একাধিক পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এরমধ্যে ছিল, ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা, মানবাধিকার লঙ্ঘন ও গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের স্পেনে প্রবেশে নিষেধাজ্ঞা, পশ্চিম তীর ও গাজার অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা, অধিকৃত অঞ্চলে স্পেনীয় নাগরিকদের দূতাবাস (কনস্যুলার) সেবা সীমিত করা এবং রাফাহতে স্পেনের উপস্থিতি বাড়িয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে খাদ্য ও ওষুধ সরবরাহের নতুন প্রকল্প চালু করার মতো পদক্ষেপ।

এই পদক্ষেপের ফলে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার তার সমালোচনা করেন। সেই প্রেক্ষাপটেই বিরোধ আরও তীব্র হয়।

এদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র–ইসরাইল যুদ্ধের বিরোধিতাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিলেও স্পেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘স্বাভাবিকভাবেই’ চলছে বলে মঙ্গলবার জানান স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস।

এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার এই যুদ্ধকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে অভিহিত করে এবং তেহরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের বিমানকে দক্ষিণ স্পেনের যৌথ ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। এরপরই ট্রাম্পের ক্ষোভের মুখে পড়ে মাদ্রিদ।

পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, ‘ওয়াশিংটনে স্পেনের দূতাবাস এবং মাদ্রিদে যুক্তরাষ্ট্রের দূতাবাস ‘পূর্ণ স্বাভাবিক পরিবেশে’ কাজ করছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com