বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রেম, প্রতিশোধ আর ত্রাসের গল্পে ঈদে ‘লেলিন’ ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কিনবে সরকার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ী প্রত্যাহার করল স্পেন উত্তরার হোটেলিয়ানদের মিলনমেলা: ইফতার ও ডিনারে আতিথেয়তা শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা ‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’ ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমুর চতুর্থ মৃত্যুবার্ষিকী দেশে ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্র্যান তেল কিনবে সরকার কালীগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা প্রস্রাব পরীক্ষাতেই কিডনি রোগ নির্ণয় সম্ভব, প্রয়োজন সচেতনতা ও দ্রুত শনাক্তকরণ

স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কিনবে সরকার

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ইরানের যুদ্ধের মধ্যে জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার।

এর মধ্যে দুই কার্গো দক্ষিণ কোরিয়ার কোম্পানি থেকে এবং একটি যুক্তরাজ্যের কোম্পানি থেকে কেনা হচ্ছে।

আজ বুধবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অষ্টম সভা এবং নতুন সরকারের প্রথম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০২৫-এর বিধি ১০৫ (৩) (ক) অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে এই ক্রয়ের প্রস্তাব উত্থাপন করে।

প্রস্তাব অনুযায়ী, যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৫৮ মার্কিন ডলার দরে এক কার্গো এলএনজি সরবরাহ করবে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পস্কো ইন্টারন্যাশনাল কর্পোরেশন প্রতি এমএমবিটিইউ ২০ দশমিক ৭৬ মার্কিন ডলার দরে দুই কার্গো এলএনজি সরবরাহ করবে।

এই তিন কার্গো এলএনজি ক্রয়ে আনুমানিক ব্যয় হবে যথাক্রমে ৯০৭ কোটি ৮৪ লাখ টাকা, ৮৭৩ কোটি ৩৪ লাখ টাকা এবং ৮৭৩ কোটি ৩৪ লাখ টাকা।

দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কার্যক্রমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখতে এলএনজি ক্রয়ের প্রস্তাবগুলো অনুমোদনের সুপারিশ করেছে কমিটি।

কর্মকর্তারা জানান, দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানো ও জাতীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে সরকার নিয়মিতভাবে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি সংগ্রহ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com