মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক ‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

দলীয় নেতা-কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে : মোহাম্মদ ফখরুল ইসলাম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪ বার পঠিত

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দলীয় নেতা-কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তাহলে তারা দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারবে। চাকরি বা আয়ের ব্যবস্থা থাকলে তারা কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়াবে না।

আজ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ঢাকাস্থ নোয়াখালী-৫ আসনের জাতীয়তাবাদী ফোরাম।

ফখরুল ইসলাম বলেন, আমরা যতই ওয়াজ করি না কেন, যদি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে এসব সমস্যা থেকেই যাবে। তাই আমাদের দায়িত্ব হলো রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা।

ত্যাগী নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজ অনেক ত্যাগী নেতাকর্মী আছেন, যারা আর্থিকভাবে অসচ্ছল। তাদের কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে এবং তাদের জন্য কর্মের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। সরকারের পরিকল্পনায় বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমার জানা মতে, চলতি বছরেই প্রায় ১ কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।

ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানা ষড়যন্ত্র মোকাবিলা করে দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এবং দেশের নেতৃত্ব গ্রহণ করেছেন। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ— এই বিশ্বাস ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সালের সভাপতিত্বে ও শাহজাহান কামাল এবং ইব্রাহিম খলিল শাহেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে নোয়াখালী-৫ আসনের প্রায় ২ শতাধিক গণ্যমান্য ব্যক্তি অংশ নেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আহছানুল্লাহ মানিক, কবিরহাট পৌরসভা বিএনপি নেতা তৌহিদুল ইসলাম পলাশ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com