বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২​ নং ওয়ার্ডবাসী সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা  ঈদের ছুটিতে বিএসিএইচ ও আরটিজিএস লেনদেনের বিশেষ সময়সূচি নির্ধারণ ফুলবাড়ী সীমান্তে বিপুল অর্থের ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ উদ্ধার পুলিশ মেমোরিয়াল ডে রাজশাহীতে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির উপহার প্রদান সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও ইস্কাফ সিরাপ উদ্ধার রাজাপুরে এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজাপুরে এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজাপুরে এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার এমইপি ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার পুরাতন জেলখানা সংলগ্ন রয়েল ক্যাফেতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এমইপি ইলেকট্রিশিয়ানরা অংশগ্রহণ করেন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পেশাগত উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি কোম্পানির বরিশাল অঞ্চলের সিনিয়র ডেপুটি ম্যানেজার মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার মাহামুদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেরিটোরি সেলস ম্যানেজার মো. এনামুল হক, এমইপি পরিবেশক আলহাজ্ব আব্দুল্লাহ আল-মামুন, ফিল্ড অফিসার মো. রবিউল ইসলাম, মো. ইমাম হোসেন (রিফাত) ও সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকার এমইপি ইলেকট্রিশিয়ানরা।

সভায় বক্তারা এমইপি পণ্যের ব্যবহার, সেবার মান উন্নয়ন এবং গ্রাহকদের কাছে আধুনিক ও নিরাপদ বৈদ্যুতিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। পরে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com