শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের চাঁদা না দেওয়ায় টিকিট বিক্রেতাকে হত্যার হুমকির অভিযোগ, যুবদলের নাম ব্যবহারের অভিযোগ সোহেলের বিরুদ্ধে বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার সাফের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত ইরানি ড্রোন-রাডার স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলা লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় কলমাকান্দায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

রাজাপুরে এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৬ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:

 

 

ঝালকাঠির রাজাপুর উপজেলার এমইপি ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার পুরাতন জেলখানা সংলগ্ন রয়েল ক্যাফেতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এমইপি ইলেকট্রিশিয়ানরা অংশগ্রহণ করেন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পেশাগত উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি কোম্পানির বরিশাল অঞ্চলের সিনিয়র ডেপুটি ম্যানেজার মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার মাহামুদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেরিটোরি সেলস ম্যানেজার মো. এনামুল হক, এমইপি পরিবেশক আলহাজ্ব আব্দুল্লাহ আল-মামুন, ফিল্ড অফিসার মো. রবিউল ইসলাম, মো. ইমাম হোসেন (রিফাত) ও সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকার এমইপি ইলেকট্রিশিয়ানরা।

 

সভায় বক্তারা এমইপি পণ্যের ব্যবহার, সেবার মান উন্নয়ন এবং গ্রাহকদের কাছে আধুনিক ও নিরাপদ বৈদ্যুতিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। পরে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com