শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান যশোরের কথিত আত্নগোপনে ছিলেন অপহরণ কারি আবিদ হোসেন

দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত।।

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা শঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দুমকি উপজেলার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ‘প্রফেসর্স টাওয়ার’ ভবনের পঞ্চম তলায় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে সিলিং বা সুরক্ষা নেটিং ছাড়াই কাজ করার সময় খাদেম হোসেন (২০) ও মুমিন (৩৫) নামের দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ভবনের মালিক বা ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বশীল কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com