রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা পুনরায় যাচাই করা হবে : ফারজানা শারমীন বগুড়ায় ৪৪০ জন মানুষের মাঝে ঈদ উপহার দিল যুব রেড ক্রিসেন্ট প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : মিলন ফেনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা নিউ মার্কেটে ঈদের ভিড়: প্রতিটি কেনাকাটার পেছনে একটি গল্প নাটোরে যাকাত বিষয়ক সেমিনার প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন ঈদকে সামনে রেখে অবৈধ বিদেশি মদ মজুদ: হাজারীবাগে অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারী ডাকাতদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলাকারীরা গবাদি পশুও লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় একটি উন্নয়ন সংস্থা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নাইজেরিয়ায় গ্রামবাসীরা যেসব সশস্ত্র গোষ্ঠীকে ‘ডাকাত’ বলে উল্লেখ করে, তারা প্রায়ই গ্রামগুলোতে হামলা চালিয়ে গণহত্যা, অপহরণ এবং মুক্তিপণের জন্য লুটপাট করে থাকে।

কানাম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (কেএডিএ) এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার দেশের মধ্যাঞ্চলীয় প্লাতু রাজ্যে এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা নিয়মিত টহলরত সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

সংস্থাটি জানায়, গোলাগুলির সময় ১২ জন নিরাপত্তা সদস্য নিহত হন। এসময় আরও ৮ জন গ্রামবাসীও প্রাণ হারান।

এরপর বন্দুকধারীরা কাছের একটি গ্রামে ঢুকে গবাদি পশুসহ বিভিন্ন সম্পদ লুট করে নিয়ে যায়।

কেএডিএ বলেছে, এই হামলা ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ গ্রামীণ জনগোষ্ঠীর দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলের গ্রামগুলো বারবার হামলা ও অপহরণের শিকার হয়েছে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া বিদ্রোহসহ বিভিন্ন নিরাপত্তা সংকটের মুখে রয়েছে। দেশটির সেনাবাহিনী চরমপন্থী ইসলামপন্থী সহিংসতার বিস্তার ঠেকাতে লড়াই করছে। তবে অঞ্চলে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com